Sponsord

জিয়াউর রহমানকে সংসদ ভবন এলাকায় কবর দেওয়ার সিদ্ধান্ত কীভাবে হয়েছিল

 

জিয়াউর রহমানকে সংসদ ভবন এলাকায় কবর দেওয়ার সিদ্ধান্ত কীভাবে হয়েছিল


জিয়াউর রহমানকে সংসদ ভবন এলাকায় কবর দেওয়ার সিদ্ধান্ত কীভাবে হয়েছিল
বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি এবং মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার জিয়াউর রহমান

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে দাফন করা হবে ঢাকার শেরে বাংলা নগরে তার প্রয়াত স্বামী জিয়াউর রহমানের কবরের পাশে।

বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি এবং মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার জিয়াউর রহমান ১৯৮১ সালের ৩০শে মে চট্টগ্রামে এক সামরিক অভ্যুত্থানে নিহত হওয়ার পর তাকে প্রথমে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার পাহাড় এলাকায় কবর দেওয়া হয়েছিল।

পরে ঢাকায় এনে তৎকালীন শেরে বাংলা পার্কে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে সমাহিত করা হয়েছিল তখনকার সরকারের উদ্যোগ ও ব্যবস্থাপনায়।

শেরে বাংলা নগরে জাতীয় সংসদ ভবন লাগোয়া এই পার্কটিই পরবর্তীকালে হুসেইন মুহাম্মদ এরশাদ সরকারের সময়ে 'চন্দ্রিমা উদ্যান' নামকরণ করা হয়। পরে বিএনপি সরকারের সময়ে এর নাম হয় 'জিয়া উদ্যান'।

পরে আওয়ামী লীগ সরকারের সময়ে আবার 'চন্দ্রিমা উদ্যান' নাম ফিরে আসলেও আওয়ামী লীগের বিদায়ের পর 'জিয়া উদ্যান' নামই সেখানকার সাইনবোর্ডে দেখা যাচ্ছে।

কিন্তু নাম পাল্টানো বা নতুন নামকরণ যাই হোক, সেখানে জিয়াউর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের সিদ্ধান্ত এসেছিল তখনকার অস্থায়ী রাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তারের নেতৃত্বাধীন সরকারের দিক থেকেই, বলছিলেন রাজনৈতিক ইতিহাসের গবেষক ও লেখক মহিউদ্দিন আহমদ।

আবদুস সাত্তারের মন্ত্রিসভায় উপমন্ত্রী ছিলেন এ বি এম রুহুল আমিন হাওলাদার। জিয়াউর রহমানের জানাজা ও দাফনেও উপস্থিত ছিলেন তিনি।

বিবিসি বাংলাকে তিনি বলছেন, "প্রস্তাবটা বিচারপতি আবদুস সাত্তারেরই ছিল। কেবিনেট তা সর্বসম্মতিক্রমে চূড়ান্ত করে। পরে সেনাপ্রধান এরশাদও তা সমর্থন করেন। এর কারণ হলো জিয়াউর রহমান যেহেতু বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। সেজন্য সংসদ ভবনের কাছে দাফনের চিন্তাটা করা হয়েছিলো"।



Post a Comment

0 Comments