Sponsord

খালেদা জিয়া ও ভারতের সম্পর্কে ওঠাপড়া আর আড়ষ্টতার নেপথ্যে

 

খালেদা জিয়া ও ভারতের সম্পর্কে ওঠাপড়া আর আড়ষ্টতার নেপথ্যে

খালেদা জিয়া ও ভারতের সম্পর্কে ওঠাপড়া আর আড়ষ্টতার নেপথ্যে
ভারতে রাষ্ট্রীয় সফরে আসা প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জ্ঞাপন, ২০০৬-র মার্চ



    • শুভজ্যোতি ঘোষ
    • Role,বিবিসি নিউজ বাংলা, দিল্লি

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, সদ্যপ্রয়াত খালেদা জিয়ার জন্ম ব্রিটিশ ভারতের জলপাইগুড়িতে, যা তখন বৃহত্তর দিনাজপুরের অংশ ছিল এবং ভারতবর্ষ ভাগের পর ভারতের অংশে পড়েছিল।

তবে বাংলাদেশে যিনি দশ বছরেরও বেশি সময় প্রধানমন্ত্রী ছিলেন, সেই বিএনপি নেত্রীর দীর্ঘ রাজনৈতিক জীবনে ভারতের সঙ্গে তার সম্পর্ক পুরোপুরি সহজ বা স্বাভাবিক ছিল - এটা কখনোই বলা যাবে না।

প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী (ফার্স্ট লেডি), প্রধানমন্ত্রী বা এমন কী বিরোধী নেত্রী হিসেবেও তিনি গত আটচল্লিশ বছরে অজস্রবার ভারত সফরে এসেছেন, ভারতের সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে অসংখ্য বৈঠক করেছেন।

কিন্তু যে কোনো কারণেই হোক, দুপক্ষের সম্পর্কের মধ্যে একটা অস্বস্তিকর বিষয় বরাবরই থেকে গেছে – সেটা অস্বীকার করার কোনো উপায় নেই।

বলা যেতে পারে, ভারতের কংগ্রেসি বা অ-কংগ্রেসি সরকারগুলো এবং খালেদা জিয়া-র নেতৃত্বাধীন বিএনপি-র মধ্যে একটা পারস্পরিক সন্দেহ বা অবিশ্বাস প্রায় চিরকালই রয়ে গিয়েছিল।

পর্যবেক্ষকরা অনেকেই মনে করেন, বাংলাদেশি জাতীয়তাবাদের স্লোগান দিয়ে রাজনীতি শুরু করেছিল যে বিএনপি – তাদের তথাকথিত 'ভারত-বিরোধিতার রাজনীতি'ই এর একটা বড় কারণ।

ভারতে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে দিল্লিতে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সৌজন্য সাক্ষাৎ, ২০০৬

ছবির উৎস,Getty Images

ছবির ক্যাপশান,ভারতে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে দিল্লিতে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সৌজন্য সাক্ষাৎ, ২০০৬

বিএনপি নেতারা অবশ্য যুক্তি দেন, 'নতজানু পররাষ্ট্রনীতি'র শৃঙ্খল থেকে খালেদা জিয়া বাংলাদেশকে বের করে আনতে চেয়েছিলেন বলেই প্রতিবেশী দেশের সঙ্গে কোনো কোনো ক্ষেত্রে সংঘাত তৈরি হয়েছিল – কিন্তু তিনি বাংলাদেশের স্বার্থকেই চিরকাল অগ্রাধিকার দিয়ে এসেছেন।

আবার উল্টোদিকে ভারতের সাবেক কূটনীতিকদের অনেকেরই বিশ্বাস, খালেদা জিয়ার আমলে ভারতের নিরাপত্তা স্বার্থের জায়গাগুলোতে উদ্বেগের ক্ষেত্র তৈরি হয়েছিল বলেই দু'পক্ষের সম্পর্কে একটা সময় চরম অবনতি হয়েছিল।


Post a Comment

0 Comments